Skip to main content

Posts

Showing posts from July, 2016

আমার “হ্যাঁ” বলা বানী

দৃশ্য – ১ রাত ১০ টা বাজে। এখনও তুতাম ঘরে এল না। রাখীর বুকটা ধুকপুক করছে। প্রেসারটা এমনিতেই বেড়েছে গত বছর থেকে। অর্চন আগে বাড়ি ঢুকে পড়লে সেই রোজকার এক অশান্তি। সেদিন রমাবৌদি কথায় কথায় জানিয়ে দিল,  পাড়ার সবাই নাকি আমাদের বাড়ির অশান্তি নিয়ে অত্যন্ত বিরক্ত।……ছিঃ ছিঃ! মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল  রাখীর। সে নিজেও বোঝে ‘দত্ত-বাড়ি’ পাড়ায় মার্কামারা হয়ে গেছে। সত্যি! কয়েকবছর ধরে কি যে হচ্ছে তার সংসারে …… এমনটা তো আগে ছিল না। স্মৃতির কোঠায় ঠোক্কর দিয়ে ভাবতে লাগল রাখী… কবে থেকে , কেন এইরকম হতে শুরু করল … ঠিক সেই সময় কলিং বেল এর টুংটাং। বাবা–না-ছেলে …একরাশ আশঙ্কা নিয়ে দরজা খুলল রাখী, সামনে তুতাম। দীর্ঘশ্বাস ফেলতে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিল দরজার সামনে – ছেলের ধাক্কায় একটা জোর ব্যাথা লাগল হাতে। মায়ের কাতর “আঃ” তুতাম গ্রাহ্যই করল না। নিজের ঘরে গিয়ে দাম করে দরজা বন্ধ করে দিল। সোফায় বসে রাখী নিঃশব্দে হাউহাউ কান্না শুরু করতেই আবার কলিংবেল।এবার অর্চন। অভিনয় শুরু। চোখের জল ঝটপট মুছে হাসি মুখে দরজা খোলে রাখী। -তুতাম ফিরেছে ? – হ্যাঁ , অনেকক্ষন। দৃশ্য – ২ দুবার ফোনটা বেজে গেল। এরক...

এক আলোর পথযাত্রী – কৈলাস সত্যার্থী

“If not now, then when? If not you, then who? If we are able to answer these fundamental questions, then perhaps we can wipe away the blot of human slavery,” – এই কথাগুলোর মধ্যে দিয়েই কৈলাস সত্যার্থীর জীবনদর্শন উপলব্ধি করা যায়। ২০১৪ সালে  পাকিস্তানী activist Malala Yousafzai  এর সাথে বিশ্বশান্তির জন্য নোবেল প্রাইজ পাওয়ার আগে আমরা ক’জনই বা এই মানুষটিকে চিনতাম? কৈলাস সত্যার্থীর কিছু জানা-অজানা তথ্য দিয়ে এই বিরাট মাপের মানুষটিকে খানিকটা চেনানোর প্রয়াস রইল। ১১ই জানুয়ারি, ১৯৫৪ সালে, মধ্যপ্রদেশের বিদিশা জেলায় জন্ম কৈলাস শর্মা র। তো, এই কৈলাস শর্মা কি ভাবে কৈলাস সত্যার্থী হলেন? As a teenager, তিনি একবার এক ভয়ানক কাণ্ড ঘটিয়েছিলেন। বাড়িতে একবার “উচ্চবর্ণের”প্রতিবেশীদের নিমন্ত্রন করে তাদের তথাকথিত নিম্নবর্ণের/অচ্ছুৎ মানুষদের হাতে তৈরি খাবার পরিবেশন করেছিলেন।নিমন্ত্রিতরা তার সাথে পুরো পরিবারকে boycott করেন। কিশোর কৈলাস অত্যন্ত আঘাত পান এবং সেই বয়সেই সিদ্ধান্ত নেন নিজের পদবী পরিত্যাগ করে সত্যার্থী (“Satyarthi” which means Seeker of Truth) হওয়ার। বিদিশার  Samr...