Skip to main content

Posts

Showing posts with the label Parenting

রেজাল্ট বেরোনোর পর ছাত্রছাত্রী ও অভিভাবকদের anxiety নিয়ে আলোচনা ।

https://www.facebook.com/thisisjayati/posts/3508910052455599    আজ আলোচনা চলেছিল QTVর ফেসবুক লাইভে রেজাল্ট বেরোনোর পর ছাত্রছাত্রী ও অভিভাবকদের anxiety নিয়ে। সময় পেলে, দেখবেন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। 0:00  /  55:34 Quarantimetv  was live. J d n u l y t S   p 1 8 o n d , S i o n o   2 s 0 t o o 2 l r e f a 0 d e o    ·  QTV LIVE TALK SHOW on psychology with Jayati Mukherjee (Founder of "Wishlife") moderated by Arijit Roy Tonight's Topic: Result & Anxiety #LIVE #QUARANTIMETV #QTVLIVE #PSYCHOLOGY #BOARDRESULTS #TALKSHOW

আমার “হ্যাঁ” বলা বানী

দৃশ্য – ১ রাত ১০ টা বাজে। এখনও তুতাম ঘরে এল না। রাখীর বুকটা ধুকপুক করছে। প্রেসারটা এমনিতেই বেড়েছে গত বছর থেকে। অর্চন আগে বাড়ি ঢুকে পড়লে সেই রোজকার এক অশান্তি। সেদিন রমাবৌদি কথায় কথায় জানিয়ে দিল,  পাড়ার সবাই নাকি আমাদের বাড়ির অশান্তি নিয়ে অত্যন্ত বিরক্ত।……ছিঃ ছিঃ! মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল  রাখীর। সে নিজেও বোঝে ‘দত্ত-বাড়ি’ পাড়ায় মার্কামারা হয়ে গেছে। সত্যি! কয়েকবছর ধরে কি যে হচ্ছে তার সংসারে …… এমনটা তো আগে ছিল না। স্মৃতির কোঠায় ঠোক্কর দিয়ে ভাবতে লাগল রাখী… কবে থেকে , কেন এইরকম হতে শুরু করল … ঠিক সেই সময় কলিং বেল এর টুংটাং। বাবা–না-ছেলে …একরাশ আশঙ্কা নিয়ে দরজা খুলল রাখী, সামনে তুতাম। দীর্ঘশ্বাস ফেলতে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিল দরজার সামনে – ছেলের ধাক্কায় একটা জোর ব্যাথা লাগল হাতে। মায়ের কাতর “আঃ” তুতাম গ্রাহ্যই করল না। নিজের ঘরে গিয়ে দাম করে দরজা বন্ধ করে দিল। সোফায় বসে রাখী নিঃশব্দে হাউহাউ কান্না শুরু করতেই আবার কলিংবেল।এবার অর্চন। অভিনয় শুরু। চোখের জল ঝটপট মুছে হাসি মুখে দরজা খোলে রাখী। -তুতাম ফিরেছে ? – হ্যাঁ , অনেকক্ষন। দৃশ্য – ২ দুবার ফোনটা বেজে গেল। এরক...