Skip to main content

Posts

Showing posts from June, 2016

MIRROR MAGIC – আয়নার যাদু

আয়না, আয়না, তুমি বল  – মনে আছে, ছোটবেলায় পড়া বিম্ববতীর গল্প … যেখানে দুষ্টু রানী আয়নার সাথে কথা বলতো ? গল্পটা পড়ে একবার আমি আয়নার সাথে কথা বলতে চেষ্টা করেছিলাম, সবচেয়ে সুন্দর কে জিজ্ঞেস করাতে আয়না আমাকেই দেখিয়েছিল …. এবং কচি মনে বেশ আনন্দ হয়েছিল সেটা জানতে পেরে। আজ আবার সেই বোকা বোকা ছোটবেলা টা কে একটু মনে করতে বলছি সবাইকে। Smile in the mirror. Do that every morning and you’ll start to see a big difference in your life. – Yoko Ono (Peace Activist) আমাদের জীবন এখন বেশ জটিল। চতুর্দিকে অসম্ভব diversion, জীবনের পথ চলার focus হারায় বারংবার, বিশ্বাস, ভালবাসা, বন্ধুত্ব – শব্দগুলো মাঝে মাঝেই অস্তিত্বহীন হয়ে পড়ে …. তাই না? ভাবা যায়, এখন প্রান খুলে হো হো করে হাসার শব্দ কেবল সকালবেলা Laughing Club এই পাওয়া যায়। বাকিটা সময় তো সব কিছু মেপেজুকে করার বন্দোবস্ত।এখন যেভাবে depression , frustration, stress, pressure  শব্দগুলো বিখ্যাত, আমাদের ছোটবেলার রূপকথা পড়ার সময় কিন্তু এগুলো dictionaryতেই আটকে ছিল। একটু ভাবলে দেখা যাবে, আমরা আদতে নিজেরদের মত করে ভাবতেই ভুলে গেছি …. পারিপার্শ্ব ...

কল্পনা চাওলা – কিছু জানা অজানা তথ্য

কল্পনা চাওলা (১৭ই মার্চ, ১৯৬২ – ১লা ফেব্রুয়ারি, ২০০৩) ১। ছোট বেলা থেকেই ডাকাবুকো কল্পনা সবার থেকে ছিল অন্যরকম। হরিয়ানার কারনাল গ্রামের মেয়েরা যেখানে ঘর গেরস্থালীর কাজ শিখে সংসারধর্ম করার জন্য তৈরি হত, সেখানে কল্পনা তার মায়ের সাহচর্যে নিজের আকাশ ছোঁয়ার স্বপ্ন কে জয় করার সাহস রেখেছিল। ২। কারনালে ছোটবেলার পড়াশোনার পাট চুকিয়ে সে ১৯৮২ সালে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং পড়তে যায় পাঞ্জাবে।যদিও, ক্লাসে  কখন প্রথম হয় নি সে কিন্তু প্রথম পাঁচ জনের মধ্যে থাকত। ৩। ১৯৮২ সালে তার আকাশ ছোঁয়ার স্বপ্ন তাকে নিয়ে যায় আরলিংটনের উনিভারসিটি অফ টেক্সাসে। সেখান থেকে ১৯৮৪ সালে সে Aerospace Engineering এ M.Sc ডিগ্রী পায় এবং ১৯৮৮ সালে কলোরাডো ইউনিভার্সিটি থেকে P.hD পাশ করে। ৪। অনেকেই হয়তো জানেন না, বাবা মা র দেওয়া নাম “মন্টো” নিজের ডাকনাম হিসেবে পছন্দ করে, নিজেই নিজের নাম রাখে “কল্পনা”। ৫। ছেলেদের সাথে ডজ বল আর ব্যাডমিন্টন খেলতে পছন্দ করত কল্পনা। এ ছাড়া প্রতিটা দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল তার কুক্ষিগত। ৬। ১৯৮৩ সালে ফ্লাইং ইন্সট্রাক্টর Jean-Pierre-Harrison এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ...