Skip to main content

Posts

Showing posts from June, 2018

মা হওয়া কি মুখের কথা!

  একটা ঢাঊশ পেট সমেত ৯২ কেজি ওজনের (আওয়াজ আসত , ৮ হলেই ১০০) একজন নার্সিংহোমে ভর্তি হল; রোজ সে ভাবে পেট থেকে কিছু একটা বেরোবে, কিন্তু বেরোয় না। বৃদ্ধা ডাক্তারণী বড্ড কড়া, পেইন না উঠলে..... শেষ পর্যন্ত চেষ্টা চলবে নরম্যাল ডেলিভারির। তারপর, পাঁচদিন পর সোমবার সকাল থেকে দেখা গেল, পেটের মধ্যে সব কেমন চুপচাপ। এবার ডাক্তারণী বললেন পেট কাটার কথা। প্যাঁক প্যাঁক করে ইঞ্জেকশান চলল; অনেক কিছু পরপর হল; বিকেল বেলা অপারেশান থিয়েটারে হাল্কা কথা কানে এলঃ “ছেলে হয়েছে”! তারপর কিছু মনে নেই। সন্ধ্যের দিকে ছেলের বাবা মাথায় হাত বুলিয়ে কানে কানে জানাল-‘আমাদের ছেলে হয়েছে, একমাথা চুল’। (এই একমাথা চুলের একটা কেস আছে, মা টি মোটেই শাক-সব্জি খেত না, শাশুড়ি বলতেন, শাক না খেলে বাচ্চার চুল হয় না ) সেদিন রাতে যখন তাকে আমার পাশে শোওয়ানো হল, ছোট্ট মুখে প্রথমেই একজোড়া পাতলা ঠোঁট দেখেছিলাম, খুব ভাললাগছিল ভাবতে যে এত্ত সুন্দর একটা মানুষ আমার পেটুর মধ্যে এতদিন ছিল! আরও একটা গর্বের বিষয়, যে ডাক্তারণী আমাকে আমার মায়ের পেট থেকে বের করেছিলেন, সেই ডাক্তারণী আমার পেট থেকে আমার ছেলেকেও বের করেছেন!!! মজাটা হল পরের দিন সকালে। ভি...