এক যে ছিল পাগলা জগাই….. সত্যি গো! প্রায় একশো বছর আগেকার এক পাগলা জগাই এর গল্প আজ তোমাদের বলব। তখনকার দিনে, টমাস আলভা এডিসন সাহেব ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করে বিশ্বখ্যাত হয়েছেন। সেই সময়, এক পাগলা জগাই, নাম তার এডউইন সি বারনেস, না আছে তার সেরকম বিদ্যে, না আছে ট্রেনের টিকিট কাটার পয়সা, কিন্তু সে স্বপ্ন দেখে এডিসন সাহেবের বিজনেস পার্টনার হওয়ার। বোঝ কাণ্ড। মানুষটার একটার বেশী পরনের জামাও ছিল না, কিন্তু ছিল অসম্ভব ইচ্ছে – এডিসন সাহেবের বিজনেস পার্টনার তাকে হতেই হবে। এই ইচ্ছে তাকে দিয়ে এক ভয়ানক কাণ্ড ঘটায়। একদিন, টিকিট না কেটেই সে নিউ জার্সির ট্রেনে চড়ে বসে ওয়েস্ট অরেঞ্জ যাবার উদ্দেশ্যে; সেখানেই তো তার স্বপ্নপুরনের চাবিকাঠি আছে – আরে বাবা, সেখানেই তো এডিসন সাহেবের ল্যাবরেটরি। একটা মানুষ, যার রোজগার বলতে কিছু নেই, দু বেলা খাবার জোটে না, হতদরিদ্র বলতে যা বোঝায়, ঠিক তাই – সে কি না স্বপ্ন দেখে ব্যাবসা করার – তাও আবার গ্রেট টমাস আলভা এডিসনের সাথে! খুব সাধারণ ভাবে ভাবলে, এটাকে পাগলামি ছাড়া কিছুই বলা যায় না। কিন্তু, শুরুতেই বলেছিলাম, গল্পটা তো এক পাগলা জগাই এরই। সালটা ১৯০৫, ছন্নছাড়া...
Jayati is a born dreamer, a student of life, loves to live, surrounded by wonderful people, a genuine life enthusiast.