আজ সেই একটা ৮ তারিখ, সেই শনিবার। দেখতে দেখতে ছ'টা মাস.... অর্ধেক বছর পার। দিন, তারিখ, ঘন্টা, মিনিট....সবই তো ম্যানমেড। তাতে আর কি আসে যায়। ৮ই ফেব্রুয়ারি, সন্ধে ৬.২৫শে তুমি তো মুক্ত হলে। সেই যে ছোট্ট মেয়েটা, ছোটবেলায় বাবা হারিয়ে হঠাৎ করে বড় হয়ে গেল.... প্রার্থনা করি, এইবারের ছোটবেলা যেন ঠিক ছোটবেলার মতনই হয়। আগে সময় কেটে যেত, এখন সময় কাটাই। তাড়াহুড়ো বেড়েছে, দায়িত্ব বেড়েছে... শুধু ব্রাশ করে মুখ মোছার তোমার সময় আঁচলটাকে খুব মিস করি। এখনও রোজ বাড়ি থেকে বেরোনোর পর ঘাড়টা অটোমেটিক ঘুরে বারান্দায় তোমায় দেখতে চায়। রোজ তোমার মুখ দেখতে পেতাম না, বারান্দার গাছের আড়াল থেকে তোমার হাত নাড়ানো আজও দেখি, সাবকনশাস মনে ইমেজটা জমে গেছে যে। রান্নাঘর ভর্তি কত কৌটো, সব বেছে সরিয়ে রেখেছি। তুমি নেই, লোকজনের আসাও কম, এখন তো আবার লকডাউন পর্ব; অনেকে তো বলেই দিয়েছে, এই বাড়িতে আর আসবে না....তুমি নেই তাই; এজন্য বাসনপত্রও সব উঠিয়ে রেখেছি। দুজন মানুষের আর কত লাগবে, তাই না। তোমার শাড়ি-ব্লাউজ সঅঅব গুছিয়ে তুলে রেখেছি। বাড়িটাকে আরও খালি করে ফেললাম ........ সকালে টেবিলে বসে একা একা চা খে...
Jayati is a born dreamer, a student of life, loves to live, surrounded by wonderful people, a genuine life enthusiast.