Skip to main content

Posts

Showing posts from March, 2022

চলে তাকে যেতে দিয়ো

  মনটা এত খারাপ কেন? পরছে কেন চোখের জল? সবই তো ঠিক ছিলই, আছেও মানলেই হল এ বদল।   এসেছিল সে শর্ত নিয়ে, কারোর হয়েও আমার কাছে। সাথে কাটানো সময়গুলো শুধু আমারই রয়ে গেছে। বাঁধতে গিয়ে ছিঁড়েছি যখন হৃদির সুতো, পরেছে টান … মুঠোর বালি নিঃশেষিত; বাজছে মনে সে এক গান………   “বোলো না রাধিকা তাকে, যেয়ো না যেয়ো না প্রিয়। চলে যেতে চায় সে যদি, চলে তাকে যেতে দিয়ো।“