জীবন সমুদ্রের মতন, ফিরিয়ে দেয়; না শেষ হওয়াগুলোকে শেষ করার সুযোগ দেয়। ক্লাস ফোর পর্যন্ত ব্রাক্ষ গার্লস এ পড়েছি। রমাদি ছাড়া কাউকেই মনে নেই। মনে আছে, স্কুল ফাংশানে একবার মেইন রোল পেয়েছিলাম, একলব্য সেজেছিলাম, আর একবার সাঁওতালি নাচের পর খুব পছন্দের কানের দুল এক বন্ধুর ভালো লেগেছিল বলে তাকে দিয়ে দিয়েছিলাম। স্টীলের স্যুটকেস নিয়ে স্কুল যেতাম। মনে আছে ক্লাসে শিশুর কবিতাগুলো মুখস্থ বলতে খুব ভালো লাগতো। ফেবলস ক্লাসে আমায় ডাকা হয় সামনে দাঁড়িয়ে রিডিং পড়তে (পড়তে হয়তো ভালো পারতাম, তবে মনে পড়ছে ভীষন কথা বলতাম বলে এইটা শাস্তি হিসেবে করানো হত)। খুব মনে পড়ে স্কুলবাস এ যাওয়া। সকালে প্রায় রোজ লেট। অদ্ভুত সময়ে পটি পেত। মায়াধরদা ছুটে গিয়ে বাস দাঁড় করাত, আমি বাসে উঠে জুতো বাঁধতাম। ফেরার সময় বাস থেকে নেমেই দেখতাম বাড়ির ঝুলবারান্দায় দাদু-ঠাম্মা দাঁড়িয়ে আছেন। ছুটির পর খেলতে খেলতে একবার বাস মিস করেছিলাম। ব্যাস!! সে যে কি কান্ড! তারপর থেকে অনেকদিন বাবা ছুটির সময় অফিস থেকে আমার স্কুলে এসে আমায় বাসে তুলে আবার অফিস ফিরত। শ্যামবাজারে থাকার সময় ছোটবাসে যেতাম। সল্টলেক থেকে শুরু হল...
Jayati is a born dreamer, a student of life, loves to live, surrounded by wonderful people, a genuine life enthusiast.