গ৩ ১৫ই আগস্ট, বাগুইআটির রাস্তায় , স্পিডব্রেকার খেয়াল না করায়, মা আমার, হুমড়ি খেয়ে পড়ে যান। গত বছরে বাড়িতে এক দুর্ঘটনায় মারাত্মক আঘাত পেয়ে তার ম্যাজিকাল রিকভরির ঘোরে আমরা সবাই তখনও আচ্ছন্ন....সেই তখনই, আবার। যা হোক, রাস্তা থেকে মা'কে তোলা হল। মুখ পুরো লাল - অসম্ভব ব্লীডিং হচ্ছিল। টোটোয় করে কাছের বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হল। ছুটির দিনের রাত, ইমার্জেন্সীর তরুণ ডাক্তার সময় নিয়ে পরীক্ষা করে জানালেন, মাল্টিপল ইনজুরি, নাক ভেঙে গেছে, অপারেশন করতে হবে আর এখুনি অ্যাডমিট করতে হবে। সিদ্ধান্ত নিলাম, এন.আর.এস নিয়ে যাব। রাত দুটো নাগাদ মাকে নিয়ে বাড়ি ফিরলাম, দুজন ডাক্তার দেখিয়ে, পাঁচটা এক্স-রে করিয়ে.... আর খরচ!! যেতে আসতে ক্যাব ফেয়ার যা হয়!! নাউ, পয়েন্ট ইস দ্যাট, আই অলওয়েজ বিলিভ, আই অ্যাম সারাউন্ডেড বাই ওয়ান্ডারফুল পার্সনস +আই অ্যাম সেফ-প্রোটেক্টেড অ্যান্ড গাইডেড। (পাগলামো নয়, বিস্তারে বলছি) ১.ছোটমাসীর বাড়ির সামনে মা পড়ে যাবার সাথে সাথেই ফ্ল্যাটের লোকজন চলে আসেন। সাথে ছিল মাসী-মেশো-বোন-বোনের বর; আইস প্যাডও নিয়ে আসে কেউ.... ২. আমার এক বন্ধু, জানা মাত্র, টাকা ট্...
Jayati is a born dreamer, a student of life, loves to live, surrounded by wonderful people, a genuine life enthusiast.