Skip to main content

Posts

Showing posts from September, 2020

তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।

  ১লা আশ্বিন – এইবার প্রথম এত বেশি করে বলছি, নতুবা তো ১৮ই সেপ্টেম্বরটাই মানি। শুনেছি, তোমার ছোটবেলায় এক ভীষণ অসুখ করেছিল। তুমি না কি অচেতন হয়ে ১৪দিন মতন ছিলে, বোধহয় তারপর থেকেই তোমার সহ্যশক্তি এতটা বেড়ে গিয়েছিল। তুমি বলেছিলে, দাদু মারা যাওয়ার পর তোমাকে কেউ কাঁদতে দেখে নি। কে যেন বলেছিল (নামটা মনে পরছে না, তুমি বলেছিলে...) তোমায় কাঁদাতে, নতুবা .... তাই বোধহয় তুমি এত চাপা ছিলে। কাউকে নিজের ভেতরটার ছোঁয়াচ পেতে দাও নি। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে বাসনকোসন থেকে শুরু করে টমেটো স্যসের বোতলটাও সবথেকে বড়। আমাদের বাড়িতে সবসময় প্রায় দুজনের মতন বেশি রান্না হত/থাকত। বেহিসেবি, খরুচে – কতকিছু বলেছি তোমায়; নিজে তো বলেইছি, অন্যদের বলতেও শুনেছি। এখন খুব মনে হয় – বড় মন ছিল বলে তুমি সবকিছুতেই ব্যপকতা ছাড়া কিছু ভাবতে পারতে না। বাবাও এমন ছিল – বড় মনের। তোমাদের দুজনের জুটিটা না – সত্যিই রাজযোটকের মতন। সেই, তোমার গায়ের শাল দিয়ে দিয়েছিলে , জ্যেঠিমার ভালো লেগেছিল বলে। তোমার জন্য ব্যাঙ্গালোর থেকে আনা পারফিউম, পাঞ্জাব থেকে আনা চিকন শাড়ি বাবা যখন অন্যদের গিফট করেছিল – আমার ভারি রাগ হয়েছিল, তুমি ক...

উপহার

  আজ মনটা একটু বেশীই খুশি খুশি তৃষার। এই প্রথম সে ডেটে যাবে। অফিসের কাজে একদম মন বসছিল না। কখন যে পাঁচটা বাজবে। দুদিন ধরে প্ল্যান করছিল, কি পরা উচিৎ। শেষ মুহূর্তে মাথা কাজ না করায় একটা হ্যান্ডলুমের লাল-হলুদ শাড়ি পরেই চলে এসেছে। অফিসে আসতে আসতে ভাবছিল – এটাকে কি সত্যি ডেট বলা যায়? মহাশয় বহুদিন ধরেই একজন “ একটাকা বাবা ” র কাছে যাবার প্রস্তাব দিচ্ছে। সেখানে গেলে নাকি অনেক সমস্যার সুন্দর সমাধান হয়ে যায়। বহুদিন মানে, বছর দুয়েক। এই নাচার মন কিছুতেই সায় দিচ্ছিল না; কিন্তু এই সময়টা হঠাত বিকট রকমের প্রতিকূল হয়ে পরায় একবার মনে হল.... গিয়েই দেখা যাক না। প্রস্তাবদাতাকে বলতেই, সম্পূর্ণভাবে চমকে দিয়ে যে উপরি পাওনাটা হল – সেটাই আজকের ডেট। পুরনো ভালোলাগার সাথে বহুদিন পর বিবাহিত হয়ে দেখা  হলে যে সমূহ বিপদের সম্ভাবনা থাকে,  হয়তঃ সেই থেকে বিরত থাকতেই ‘দেখা  না’ হওয়াটাকে নিরুক্তিতেই সহমত দিয়েছিল দুইজনই। তাই গুচ্ছ ফোনালাপ হলেও দেখা হওয়া বলতে হয়ত যাতায়াতের পথে দোষ মিনিটের সময়। তার মধ্যেই কথা কম এবং ‘বই’ বেশি দেওয়ানেওয়া হয়েছে।   এইবার মহাশয় প্রস্তাব দিয়েছেন ডিনারের। খামোশী ছবির ”...