Skip to main content

Posts

Showing posts from February, 2017

একদিন এক ভিড় ট্রেনের কামরায়

সবাই ঠেসাঠেসি করে দাঁড়িয়ে , একটা বাচ্চা ছেলে গান ধরেছে। “একবার বিদায় দে মা ঘুরে আসি…” যাত্রী ১ – উফ! থাম তো! একে গরমে প্রান বাঁচানো দায়, তার উপর কানের কাছে পরিত্রাহি চিৎকার। যাত্রী ২ – ওগো পুঁটির বাবা, কোথায় গেলে গো, দেখতে পাচ্ছি না…. কই তুমি? যাত্রী ৩ – আরে আছি আছি। তুমি নিশ্চিন্তে বসো। বাচ্চা ছেলে গান গাইছে – “শনিবার বেলা ১০ টার পরে….” যাত্রী ৪- আরে আরে দাদা, একটু সামলে… করছেন কি…. ঠিক মতন দাঁড়ান না। যাত্রী ৩ –  অদ্ভুত তো! সেই সমানে আপনি আপনি ধাক্কা দিয়ে চলছেন, আর আমায় বলছেন? যাত্রী ১ – অফিস টাইমে কেউ এত ব্যাগ পত্তর নিয়ে ওঠে না কী? বুদ্দি-শুদ্দি কিছুই নেই…. যাত্রী ২ – পুঁটির বাবা , কে তোমায় কি বলছে গা ? আসব না কি? যাত্রী ৩ – আরে তুমি বসো তো; জীবন টা একেবারে শেষ হয়ে গেল। এটা পাব্লিক প্রপার্টি দাদা, আপনি বলে দেবেন না কি আমি কি কি নিয়ে উঠবো? বাচ্চা ছেলে গান ধরেছে – “ ১২ লক্ষ ৩৩ কোটি, রইল মা তোর ব্যাটা-বেটি , মা গো” যাত্রী ৪ – যা বলেছিস রে, মানুষ production এর তো আর কমতি নেই, সরকার একটু ট্রেন production  বাড়ালে ভালো করত। আরে আরে … পা টা কে তো দেখবেন। ...

শিবরাত্রি

মনের মধ্যে প্রশ্ন জাগে , সকল পুজা পাঠে শুভক্ষন – শুভদিন এসব যখন খাটে …. তবে বাপু শুধু শিবের জন্য ‘রাত্রি’ কেন হল? একবারও কি ভেবেছ সেটা, চিন্তা করে বোলো। মাথায় যখন জাঁকিয়ে বসল এই খেয়াল-ছানা, ঠিক করলাম জানতেই হবে আসল ব্যাপারখানা। মহোৎসাহে জিজ্ঞাসিলাম যারা পালন করে এমন কিছু পেলাম না, যাতে এ মন ভরে। একটা জিনিষ প্রমান হল, ‘শিবরাত্রি’ র মানে, “শিবের মতন স্বামী” পাওয়াই বেশির ভাগই জানে। এবার গেলাম বই-এর কাছে, বই-পত্তর খুঁজে শিবদিন নয়, রাত্রি কেন, দিব্যি গেলাম বুঝে। “শিব” হল যে পরমাত্মা, জগৎ সৃষ্টিকর এক নয় কো মোটেই জেনো শিব ও শঙ্কর। শিব হল গিয়ে নীলকণ্ঠ, অমৃত মন্থনে উত্থিত সব গরলরাজি আকণ্ঠ পানে বিশ্ব করেছেন বিষ মুক্ত ; বসবাসের যোগ্য বাঘছাল পড়া শঙ্কর ; নটরাজ দ্রষ্টব্য । “রাত্রি” হেথায় ‘রজনী’ নয়, মানব মনের আঁধার। রাগ – অভিমান –হিংসে- দুঃখ – হতাশা – অহংকার। এই দিনে আদতে উচিৎ হল সকল মনের কালো বিশ্বপিতাকে কে দান করে আবার হব ভালো। নীলকণ্ঠ শিবঠাকুর আমার সকল কালো ধুয়ে ভরিয়ে দেবে আলোয় জীবন , যাবে মাথা নুয়ে অসীম শক্তির পদতলে , পাবো অপার সুখ জীবন আয়নায় প্...