আজকাল দিনগুলো হুস করে কেটে যায়, সকালে উঠে ব্রাশ করার পরেই আবার বেসিনের কাছে এসে পেস্ট হাতে নেওয়ার মাঝের সময়টা অনেক কমে গেছে। "ব্যস্ততা" শব্দটি ভারি বিরক্তিকর। না, আমি ব্যস্ত থাকি না, কোনও চাপেও থাকি না – কাজের মধ্যে থাকি, যা করতে ভালোবাসি; তাই নিয়েই থাকি; এইজন্য ইদানিং দিনের শুরুতেই প্ল্যান অফ অ্যাকশনে সময়কে ভাগ করে ফেলি; তারপর থেকে চেষ্টা চালাই সেটাকেই মেনে চলতে; হ্যাঁ, এইটা বলা যায়, এদ্দিনে একটু নিয়ম মেনে চলছি (নিয়মটাও যে নিজেরই বানানো ), তবে কোনোভাবেই রোবট হয়ে যাই নি!! এরমধ্যেও পরে, দীর্ঘশ্বাস পরে। ব্যাকলগও আসে। তবে,ঘুমোবার আগে সবকিছু ঝেড়ে ফেলে নিজেকে হাল্কা করে বালিশে মাথা রাখাটা শিখে ফেলেছি। এক্কেবারে – ‘রাত গ্যেয়ি, বাত গ্যেয়ি’ ফর্মুলা। আদতে জট ছাড়াচ্ছি,আলগা হচ্ছি; প্রসেসটা খুউব স্লো, কিন্তু মারাত্মক উপকারী। বাবা চলে যাবার পরে – কারণে অকারণে চোখে জল আসত। "পিতৃহীন বোধ" ভীষণ করুনা-আগ্রাসী। আশিস আঙ্কেল একদিন খুব দামী একটা উপদেশ দিয়েছিলেন; বলেছিলেন, “বাবা কি তোমায় কাঁদতে দেখে খুশি হতেন? ভালো থাকতেন? না, তো? আর যদি সত্যি বাবাকে ভালোবাসো, তাহলে, বাবা যেভাবে তোমায় ...
Jayati is a born dreamer, a student of life, loves to live, surrounded by wonderful people, a genuine life enthusiast.