তারিখে কি সত্যি কিছু আসে যায়? আজ পাঁচ বছর.... বাবা তুমি আমার চোখের সামনে নেই। কিন্তু, তুমি তো আছ, ভীষণ ভাবেই আছ। আমরা তো তোমার কথা সবসময়েই বলি, তাতান তো তোমার সাথেও কথা বলে। তা হলেও, এই দিনটা তে কেন বলতো তোমায় এত মিস করি বেশী করে? সক্কাল থেকে মায়ের কাছে, আমার কাছে ফোন আসে, সবাই তোমাকে মনে করে...তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করে। ভালো লাগে, ভারি ভালো লাগে..... কত বড় মনের এক মানুষের মেয়ে আমি। মালিনীটা তো বদ্ধ পাগল... খুব ভালবাসে তোমায়; শুধু তাই নয়, তোমার “মাতু” তো তার ‘গুরু-মা’। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মাতু কে খুব ভালো রাখছি আমরা।আমি এখন মায়ের ‘মা’ হয়ে গেছি। গাক্কাই এর সব্বাই তোমায় মনে করে....আমার বন্ধুরাও গল্প করার সময়, তোমার কথা বলে। ভালো লাগে। সেদিন আলমারি গোছাতে গোছাতে একটা ডাইরি পেলাম; আমার বিয়ের পর তুমি লেখা শুরু করেছিলে, কই কোনোদিন বোলো নি তো? নিজেও বোধহয় ভুলে গিয়েছিলে...... তোমার প্রতিটা দিনেই শুধু লেখা...আমায় তুমি কি ভাবে মিস করছ।সেদিন, তোমার উপর খুব রাগ হচ্ছিল, কি ভালো লিখতে গো তুমি, আজ জানো, আমার একটা ম্যাগাজিন আছে, তুমি থাকলে, তোমাকে দিয়ে লেখাতাম। ব...
Jayati is a born dreamer, a student of life, loves to live, surrounded by wonderful people, a genuine life enthusiast.