ভারি সুন্দর নাম আমার মায়ের ‘চন্দ্রলেখা’।ছোটবেলা থেকে একটা বেশ গর্বের ব্যাপার ছিল যে আমার মা অফিসে চাকরি করে। সেই মনে আছে, আমার মাধ্যমিক পরীক্ষার সময় দু পায়ে দু রকম চটি পড়ে চললেন তিনি, খেয়ালই নেই ... আলমারির চাবি ভুল করে ফ্রিজের মধ্যে রেখে, চাবির জন্য সারা বাড়ি হুলুস্থুল! কমলালেবুর খোসা বাঁ হাতে আর ডান হাতে পাকানো ১০০ টাকা, খোসা থাকল হাতে, টাকা চলে গেল জানলার বাইরে...বাবা কে ওষুধ দিতে গিয়ে হাতের জলের বোতলে ঢোঁক দিয়ে মনে হওয়া –এম্মা আমিই যে ওষুধ টা খেয়ে ফেললাম!! কতদিন, কত রকম ভাবে labeled হয়েছে, কত জনের কত রকমের judgmentএর শিকার হয়েছে, কত রকমের কত কিছু... আমিও বাদ যাই নি। মা কিন্তু, নিন্দা করে না, মা কে কোনও সময় সমালোচনা করতে দেখি নি, আলোচনা করেছে। আঘাত পেয়েছে, কিন্তু যার কাছ থেকে পেয়েছে, তার থেকে মুখ ফিরিয়ে নেয়ে নি। খুব অভাবের দিনেও আমাদের বাড়ীতে যে এসেছে, না খেয়ে ফেরেনি। মা শিখিয়েছে আমায়, পার্থিব জিনিষের উপর লোভ করতে নেই, মা শিখিয়েছে , সবার থেকে শুধু ভালোটুকু নিতে। “Forgive & Forget” -ভালো থাকার অমোঘ মন্ত্র; মা নিজের জীবন দিয়ে দেখিয়েছে আমায়। কোনোদিন বুঝতে দেয় নি নিজের ভেতরকার উথাল...
Jayati is a born dreamer, a student of life, loves to live, surrounded by wonderful people, a genuine life enthusiast.