কল্পনা চাওলা (১৭ই মার্চ, ১৯৬২ – ১লা ফেব্রুয়ারি, ২০০৩) ১। ছোট বেলা থেকেই ডাকাবুকো কল্পনা সবার থেকে ছিল অন্যরকম। হরিয়ানার কারনাল গ্রামের মেয়েরা যেখানে ঘর গেরস্থালীর কাজ শিখে সংসারধর্ম করার জন্য তৈরি হত, সেখানে কল্পনা তার মায়ের সাহচর্যে নিজের আকাশ ছোঁয়ার স্বপ্ন কে জয় করার সাহস রেখেছিল। ২। কারনালে ছোটবেলার পড়াশোনার পাট চুকিয়ে সে ১৯৮২ সালে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং পড়তে যায় পাঞ্জাবে।যদিও, ক্লাসে কখন প্রথম হয় নি সে কিন্তু প্রথম পাঁচ জনের মধ্যে থাকত। ৩। ১৯৮২ সালে তার আকাশ ছোঁয়ার স্বপ্ন তাকে নিয়ে যায় আরলিংটনের উনিভারসিটি অফ টেক্সাসে। সেখান থেকে ১৯৮৪ সালে সে Aerospace Engineering এ M.Sc ডিগ্রী পায় এবং ১৯৮৮ সালে কলোরাডো ইউনিভার্সিটি থেকে P.hD পাশ করে। ৪। অনেকেই হয়তো জানেন না, বাবা মা র দেওয়া নাম “মন্টো” নিজের ডাকনাম হিসেবে পছন্দ করে, নিজেই নিজের নাম রাখে “কল্পনা”। ৫। ছেলেদের সাথে ডজ বল আর ব্যাডমিন্টন খেলতে পছন্দ করত কল্পনা। এ ছাড়া প্রতিটা দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল তার কুক্ষিগত। ৬। ১৯৮৩ সালে ফ্লাইং ইন্সট্রাক্টর Jean-Pierre-Harrison এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ...
Jayati is a born dreamer, a student of life, loves to live, surrounded by wonderful people, a genuine life enthusiast.