আমাদের অতীতে এমন অনেক কিছু আছে, যেগুলো আমাদের এক্কেবারে না পসন্দ; কিন্তু দেখা যায়, সবসময় সেইগুলোই আমাদের মস্তিষ্কে প্রজাপতি সেজে ডানা মেলে উড়ে বেড়ায় আর আমরা হয়ে পরি বিব্রত, আতঙ্কিত, শঙ্কিত, উত্তেজিত...আরও কত কি! তাই না? আচ্ছা দেখুন, যা হবার তা তো হয়েই গেছে; তাই তো সেগুলো আমার অতীত। আমার বর্তমান তো নয়!তাই, এই সব ‘দুষ্টু অতীত’কে বাদ দিয়ে দিতে পারলে, আমরা অনেক হাল্কা হতে পারব, শান্ত হতে পারব, ভালো থাকতে পারব। ঠিক তো? এইবার, কিছু বিশেষ ধরণের অভ্যাস, যেগুলো বলতে চলেছি, সেইগুলো নিয়মিত করলে কিন্তু আমরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারব যে, অতীত আমাদের শুধুমাত্র শেখায়, শিক্ষা দেয়, যার নাম ‘অভিজ্ঞতা’; আর এই ‘শিখে নেওয়া’ যখন যাবতীয় জমে থাকা ‘অনুশোচনা’ কে প্রতিস্থাপন করে, ঠিক তখনই আমরা নিজেদের সুন্দর ভবিষ্যতের দিকে, স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাই। ১. নিজের ভালো থাকার রিমোটটা নিজের কাছেই রাখতে হবে। কে, কবে কি বলেছিল, কি করেছিল – সবটাই ‘হয়ে গেছে’। সেই কথা আর ভেবে কাজ কি? মোদ্দা কথা, অন্য কাউকেই আমার জীবনের গল্পে মুখ্য ভুমিকা নিতে দেওয়া যাবে না। যা গেছে তা যাক। আবার হোক ন...