Skip to main content

Posts

Showing posts from April, 2020

28th April, 2020

  আবার বছর ঘুরে সেইদিন, ২৮শে এপ্রিল। সকাল থেকে ভেবে যাচ্ছি, কি লিখি..... ভাবতে ভাবতে সন্ধ্যেতে কাকার ফোন এলো “বুড়িয়া, আজ কিছু লিখবি না?” ভারি আজব এই তারিখ, বছর, দিনের হিসেব। এগুলো আছে বলেই যেন আজ মনে হচ্ছে, একজন এবার ইংরেজি বছরের শুরুতে চলে গেল আর আরেকজন তো আট বছর আগেই বাংলা বছরের শুরুতে ড্যাং ড্যাং করে চলে গেছে। আমি শুধু দুটো চশমা, দুটো ঘড়ি, দুটো ডেথ সার্টিফিকেট গুছিয়ে রেখে যাচ্ছি (সাথে বাকি সবকিছুর লিস্ট এখনও বেশ বড়)। দায়িত্ব কি কমছে না বাড়ছে .... জানি না। মৃত্যু অমোঘ, শাশ্বত। মানি, মৃত্যু মুক্তি দেয়। চোখে জল এলে, এগুলোই ভাবি; তবু এইবার চিবুক বেশি ভিজছে ; লকডাউন বলেই কি ..... জানি না। বাবা চলে যাবার পর, অনেক কিছু বদল ঘটেছিল, কিছু আমি বদলেছিলাম, কিছু আমায় বদলেছিল; এই বদলগুলো নিয়ে আমাকে সামলেছিল মা; এখন যখন মা-ও নেই, দেখছি বদলের ডাক হুড়মুড় করে আসছে, বেসামাল হয়ে যাচ্ছি বারেবার। জীবন শেখায়; হয়তো শিখতে হবে আরও শক্ত হতে ..... ঠিক জানি না। কিছু নতুন ধরণের অভিজ্ঞতা হচ্ছে; দেখছি আলগা রাগ-অভিমান-অভিযোগ-নালিশের যায়গাগুলোও চলে গেছে। একমাত্র বাবা-মার কাছেই তো আমরা কখনো বড় হই না; জড়িয়ে ধরে আ...

আশ্রয়

(১) বাসমতী চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগডাল, ঝিরিঝিরি আলুভাজা, ধোকার ডালনা, দই পনীর, রুই মাছের কালিয়া, মুরগির মাংস আর চাটনি – এই ছিল আজকের মেনু।গতকাল ডাল, মাছ আর ধোকা করে রেখেছে। ফ্রিজ থেকে বের করে সবজি রাখা টেবিলের উপর; প্রায় ১১টা বেজে গেছে। স্নানভেজা চুলে তোয়ালে জড়িয়ে তাথৈ ভাবছিল কি করা উচিত তার। সকাল থেকে কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে, মাথাটাও একটু ব্যাথা ব্যাথা করছে।এখন খুব ইচ্ছে করছে শুয়ে ঘুমতে – যা হয় হোক! এই ভাবনাটা এলেই আবার মনে হচ্ছে, বিকেলে কতজন আসবে, তাদের কি করে বারণ করবে?অনিচ্ছাসত্বেও বঁটি নিয়ে সব্জি কাটতে বসতে গিয়ে দেখল , বসা যাচ্ছে না , যন্ত্রনাটা আবার জাগছে । অগত্যা , টেবিলে ছুরি নিয়ে কাটতে বসল । টোম্যাটোটাকে কাত করে মাঝখান থেকে ছুরি চালাতে চালাতে হঠাৎ একটা চিন্তা এল তার – টম্যাটোটা যদি কারোর গলা হয় , সে কি এইভাবেই অনায়াসে কাটতে পারবে ??     বিছানায় ফোনটা রাখা ছিল । তাথৈ ফোনটা তুলে দ্যাখে ২৮ খানা মিসড কল , এর মধ্যে ১১ খানাই কালাচাঁদের । বাকিগুলো দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই শুভেচ্ছাবার্তার জন্য ছিল...