বাজারে একটা নতুন যাদু ট্যাবলেট এসেছে- যেটা আপনার হ্যাপিনেস বাড়িয়ে দেবে – জানেন কি?
আমি একটা নতুন ট্যাবলেটের খবর পেয়েছি যেটা আমাদের উদ্বেগ শুধু কমাবে তাই নয়, আমাদের মানসিক সুখ ও শান্তি বহুগুণ বাড়িয়ে দেবে। এছাড়া ওষুধটার যে যে সাইড এফেক্টগুলো রয়েছে, তা হল – এটা আপনার মধ্যে আত্মসম্মানবোধ, সহানুভূতি, আত্মবিশ্বাস ও স্মৃতিশক্তিও বাড়িয়ে দেবে।
কিন্তু একটাই মুশকিল।
ট্যাবলেটের দামটা বেশ বেশি প্রায় ৬০০ আর দিনে একবার অন্ততপক্ষে নেওয়া খুব জরুরি।
হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিক এই ওষুধটার জন্য দোকানদার আপনার থেকে মাত্র ৬০০ সেকেন্ড দাবী করেন। আপনি আপনার কাছে দোকানগুলোতেও এই ওষুধটির খবর নিতে পারেন।
এটি একটি ব্লকবাসটার ড্রাগ। আর নাম হল – “মেডিটেশান”। হা হা হা
600 seconds = 10 mins a day, that’s all.
তাহলে, আপনি কি এটা কিনছেন ? জলদি সিদ্ধান্ত নিন। স্টক কিন্তু লিমিটেড।
আমি বলে দিচ্ছি, আমি কিভাবে এটা নিই।
আমি একটা শান্ত জায়গায় বসি, চোখ বন্ধ করে, নিজের দুটি ভ্রুর মাঝে মনঃসংযোগ ঘটানোর চেষ্টা করি। মনের ভাবনাগুলোকে আটকাই না। তারা নিজেদের মতন যাওয়াআসা করে। আমি শুধু জয়তিকে বলতে থাকি, আমার মনঃসংযোগে যেন ব্যাঘাত না হয়। রোজ করতে করতে দেখেছি, হয়ে যাচ্ছে।
জাস্ট ১০টা মিনিট চুপ করে বসে থাকতে হবে, আর কিছুই নয়। দোকানদার (মানে আপনি নিজেই আর কি), দেখবেন উপকারগুলো খুব শিগগির ডেলিভারি করতে পারছেন।
শুধু লাগবে একটু ডিসিপ্লিন, একটু নিজেকে ভালবাসা আর মাত্র ১০ মিনিট।
(আমি এরপরে আরও অনেকরকম মজার মজার উপায় জানাব মেডিটেশান করার। এইটা বেসিক। )
তাহলে, চান কি এই ম্যাজিক ট্যাবলেট এর উপকার পেতে?
ফ্যান্টাস্টিক।
চাইলেই হবে, তাই চাইতে হবে।

Comments
Post a Comment