‘কেন
আমার সাথেই এমন হল?’
‘কেন
আমার সাথেই এরকম হয়?’
‘ও
কেন আমায় চিট করল?’
‘কেন
ও আমায় এইসব বলল?’
‘কেন
সে এমন ব্যবহার করল?’
‘আমার
কেন কোনও শিক্ষা হয় না…..?’
কেন? কেন? কেন?
মনবাজারের
ব্যাগটা খুলে দেখুন তো – ক’কেজি ‘কেন’ কিনে রেখেছেন?
যখনই
আমরা ‘কেন’ সহযোগে কিছু কথা বলি বা ভাবি; আমাদের ‘মন-বাবু’টি টুপ করে অতীত সাগরে ডুব
দিয়ে খুঁজে আনে সেইসব সমস্ত ঘটনা – যা দিয়ে আপনি নিজেকে বা অপরকে দোষারোপ করতে পারেন।
এই
‘কেন’ প্রশ্নটি আপনাকে সমস্যার কারণ ‘আপনার মতন’ করে খুঁজে দেয়।
অর্থাৎ,
যখনই আপনি ‘কেন’ প্রশ্ন করেন, তখনই যেটা হয়,
আপনি ভাবতে শুরু করে দেন “সমস্যার” point
of view থেকে – “সমাধান” এর নয়।
দেখা
গেছে, সফল ব্যক্তিরা সমস্যা সমাধানের সময় একটা অদ্ভুত ট্রিক ব্যবহার করেন। তারা তাদের
মনে আসা প্রশ্নের ‘কেন’ গুলোকে ‘কি’ তে বদলে নেন। মানে, কোনও সমস্যার মুখোমুখি হলে তারা নিজেদেরই জিজ্ঞেস করেন –
‘আমি
এখন কি করতে পারি?’
‘আমার
যা আছে, তা দিয়ে কি করা যায়?’
‘এই
ঘটনা থেকে আমি কি শিখলাম?’
আমি
কি ভাবে এই ঘটনাকে আর repeat করতে না পারি?’ ইত্যাদি ইত্যাদি।
এই
‘কি’ ওয়ালা প্রশ্নগুলো আমাদের সমাধানের পথ দেখায়।
আপনার
জীবনে যা সমস্যা আছে, জানবেন তার সমাধানের চাবিকাঠি আপনার কাছেই আছে। আপনার জীবনের
যাবতীয় প্রশ্নের উত্তরের গাইডবুক এর হদিশ শুধুমাত্র আপনার কাছেই লুকোনো।
আচ্ছা,
আপনি নিজে একবার পরীক্ষা করে দেখুন। যদি দেখেন, it works – then use it.
Otherwise, drop it.
কি
বলেন? চেষ্টা করে দেখতে চান?
চাইলেই
হবে, তাই তো চাইতে হবে।

Comments
Post a Comment